উল্লাপাড়ায় সম্পত্তি নিয়ে সংঘর্ষ একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নূরুল ইসলাম মণ্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বাবার নাম মৃত আবদুল আলিম। তাঁর বাড়ি উল্লাপাড়া উপজেলার পুটিয়া গ্রামে।থানার পুলিশ ও গ্রামবাসী সূত্র থেকে জানা গেছে, পৈতৃক সম্পত্তি ও পূর্বশত্রুতার জের ধরে পুটিয়া গ্রামের নূরুল ইসলামের সঙ্গে তাঁর চাচাতো ভাই ফজলার রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার দুপুরে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফজলুর রহমান তাঁর দলবল নিয়ে নূরুল ইসলামের ওপর হামলা চালান। এ সময় বাধা দিলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।এ ঘটনায় গুরুতর আহত হলে নূরুল ইসলামকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।এ বিষয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঢাকা থেকে নিহত নূরুলের আত্মীয়স্বজন আসার পর মামলা হবে।