উল্লাপাড়ায় স্কুলছাত্রকে অ্যাসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরনন্দগাতী গ্রামে আলাউল ইসলাম নামের এক স্কুলছাত্রকে অ্যাসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলাউল উল্লাপাড়া উপজেলার খন্দকার আবদুল মজিদ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, শনিবার গভীর রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় কে বা কারা সিঁধ কেটে ঘরে ঢুকে আলাউলের ওপর অ্যাসিড ছুড়ে মারে। এ সময় তার চিৎকারে পরিবারে লোকজন ছুটে এলে অ্যাসিড নিক্ষেপকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতেই তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গতকাল রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে ব্যাপারে পরিবারের সদস্য ও গ্রামবাসী কোনো ধারণা দিতে পারেননি।সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, অ্যাসিডে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তার চোখ দুটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।