উল্লাপাড়ায় হরতালে পুলিশের রাবার বুলেট আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের মাঝামাঝি কোনো স্থানে পৌর ভবন নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
উপজেলা নাগরিক কমিটি আহূত এই হরতালে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ রোডে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন আমজাদ হোসেন, রাসেল আহমেদ, আলামিন হোসেন ও আবদুর রাজ্জাক।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, হরতালকারীরা জোর করে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ বাধ্য হয়ে রাবার বুলেট ছোড়ে।