উল্লাপাড়ায় ৮ জুয়াড়ির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আট জুয়াড়িকে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আরিফুজ্জামান এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. বিপ্লব খান (৪৫), মহাব্বত আলী (৫২), আব্দুল কাদের (৫৫), আরিফুল ইসলাম (৫০), হাসেম আলী (৩৮), সিরাজুল ইসলাম (৬০), শহিদুল ইসলাম (৩৮) ও শামীম রেজা (৩৫)।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান বলেন, রোববার মধ্যরাত পর্যন্ত উল্লাপাড়া উপজেলার চাঁদপুর, শ্যামগাতীসহ বিভিন্ন স্থানে র‌্যাবের সদস্যরা জুয়াবিরোধী অভিযান চালান। প্রকাশ্যে জুয়া খেলার সময় জুয়া খেলার সরঞ্জাম, একটি হ্যাচাক লাইট, নগদ ৪৯ হাজার ৫৫০ টাকাসহ আটজনকে আটক করা হয়। পরে সবাইকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মো. আরিফুজ্জামান প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এই রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।