উশু প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে ও জেলা উশু সমিতির ব্যবস্থাপনায় গতকাল শনিবার বিকেলে জেলা জিমনেশিয়াম ভবনে ছয় দিনব্যাপী স্থানীয় উশু প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ওই প্রতিযোগিতায় স্থানীয় ছয়টি ক্লাবের ১৫৫ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে আছেন জেলা উশু সমিতির সম্পাদক সেলিম শেখ।