প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজির (বিইউএফটি) একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বিইউএফটির বিভিন্ন বিভাগের ১১ জন শিক্ষার্থী চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট স্কলারশিপ অর্জন করেছেন। স্কলারশিপের আওতায় ওই শিক্ষার্থীরা সেখানে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি।