উৎকণ্ঠিত হওয়ার কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আগামীকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে ১৮-দলীয় জোটের সমাবেশ মোকাবিলায় সরকারের পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে।সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে।তাই এ ব্যাপারে দেশবাসীর উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। আজ বৃহস্পতিবার বিকেলে টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রথম আলো ডটকমকে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাল সভা-সমাবেশে কাউকে ঢুকতে দেওয়া হবে না।তারপরও যদি কেউ খুন্তি, দা ও কোদাল নিয়ে সভা-সমাবেশ করার চেষ্টা করে, তা হলে তা বিনষ্ট করা হবে।