উৎপল চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার নাগড়া বারই পাড়ার উৎপল চৌধুরী (২৩) গতকাল শুক্রবার সকালে নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএর ছাত্র ছিলেন। গতকাল বিকেলে মোহনগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে পারিবারিক শ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। বিজ্ঞপ্তি।