উৎপাতের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর আত্মহনন ও বখাটেদের উৎপাতের প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত সোমবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন উজ্জ্বল রায়, আবদুল্লাহ আল মামুন, শুভাশীষ দাস, কাজল দাস, ফারহানা ইয়াসমিন প্রমুখ।