উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের অ্যামোনিয়া প্ল্যান্টের বাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সব প্ল্যান্ট বন্ধ রয়েছে। এ কারণে গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। কারখানা থেকে জানা গেছে, অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি সেরে উৎপাদনে যেতে সাত-আট দিন সময় লাগবে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইখলাছ উদ্দীন গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, ত্রুটি মেরামতের চেষ্টা চলছে।