প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) অ্যামোনিয়া প্ল্যান্টের প্রাইমারি রি-ফরমারের ভালভে আগুন ধরে যাওয়ায় দুই দিন ধরে কারখানায় সার উৎপাদন বন্ধ রয়েছে। জেএফসিএল সূত্রে জানা গেছে, গত শনিবার প্রাইমারি রি-ফরমারের ভালভে আগুন ধরে যায়। এর পর থেকে কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামত করে উৎপাদনে যেতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। জেএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইখলাছ উদ্দীন বলেন, যান্ত্রিক ত্রুটি মেরামত করে শিগগিরই উৎপাদন শুরু করা হবে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি