উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে যমুনা সার কারখানার ইউরিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর পর থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) ইউরিয়া প্ল্যান্টের ভালভে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আশা করছি, শিগগিরই যান্ত্রিক ত্রুটি সারিয়ে আবার সার উৎপাদনে যাওয়া যাবে।’