উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় দুই দিন ধরে সার উৎপাদন বন্ধ রয়েছে। যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নে অবস্থিত জেএফসিএলের অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত রোববার বিকেল চারটা থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মো. মোস্তাফিজুর রহমান জানান, শিগগিরই যান্ত্রিক ত্রুটি মেরামত করে সার উৎপাদন শুরু করা হবে।