উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় গতকাল মঙ্গলবার থেকে উৎপাদন বন্ধ রয়েছে। কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ইউটিলিটি প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. রবিউল ইসলাম জানান, ত্রুটি সারানোর জন্য গতকাল ভোর থেকে সার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। শিগগিরই মেরামত শেষে সার উৎপাদন শুরু হবে।