উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সারকারখানা কোম্পানি লিমিটেডে দুদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। যমুনা সারকারখানার কর্মকর্তা সূত্রে জানা গেছে, ইউরিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত সোমবার রাত ১১টা থেকে উৎপাদন বন্ধ আছে। কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. রবিউল ইসলাম জানান, প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত করে দুতিন দিনের মধ্যে আবার উৎপাদন শুরু হবে। যমুনা সারকারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।