উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে সার উৎপাদন এক মাস বন্ধ রাখা হয়েছে। কোম্পানি সূত্র জানায়, পবিত্র রমজান উপলক্ষে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর লক্ষ্যে গত সোমবার রাতে কারখানায় গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে গত মঙ্গলবার থেকে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ রয়েছে। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) ২০১৫-২০১৬ অর্থবছরের ৩০ জুনের মধ্যে ৪ লাখ ৫০ হাজার টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা দিয়েছিল। গত ৩১ মে এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি নির্দেশে সার উৎপাদন বন্ধ করা হয়েছে।