উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানায় পাঁচ দিন পর গত শনিবার রাত থেকে ফের উৎপাদন শুরু হয়েছে। কারখানা সূত্র জানায়, অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় গত মঙ্গলবার রাত থেকে কারখানায় উৎপাদন বন্ধ ছিল। কারখানা ব্যবস্থাপনা পরিচালক (এমডি)) ইখলাছ উদ্দীন গতকাল রোববার জানান, যান্ত্রিক ত্রুটি মেরামত করে পাঁচ দিন পর ফের উৎপাদন শুরু হলো।  সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি