উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু হয়েছে। অ্যামোনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসরের ত্রুটির মেরামত শেষে গতকাল রোববার দুপুরে কারখানায় আবার উৎপাদন শুরু হয়। কমপ্রেসরের ত্রুটির কারণে গত শনিবার কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম প্রথম আলোকে বলেন, ত্রুটি সারিয়ে গতকাল দুপুর থেকে কারখানায় আবার উৎপাদন শুরু হয়েছে।