প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের বয়লারে যান্ত্রিক ত্রুটি মেরামতের পর গত শুক্রবার রাতে আবার উৎপাদন শুরু হয়েছে। ৯ নভেম্বর ভোরে হঠাৎ ওই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। আবার উৎপাদন শুরুর সত্যতা নিশ্চিত করে কারখানার এমডি মোস্তাফিজুর রহমান বলেন, ১২ দিন কারখানা বন্ধ থাকায় প্রায় ২৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।