উৎপাদিত হচ্ছে বিষমুক্ত সবজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জৈবিক বালাই দমন ব্যবস্থাপনায় সবজি চাষ করে সফলতা পেয়েছেন কুষ্টিয়ার চাষিরা। কম খরচে এ পদ্ধতি এখন জনপ্রিয় হচ্ছে। সম্প্রতি কুষ্টিয়া সদর উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা-পদ্ধতিতে বেগুন, মিষ্টিকুমড়া, শসা, করলা, ঝিঙা, লাউ ইত্যাদি সবজি বিষমুক্ত উৎপাদন হচ্ছে।কুষ্টিয়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আসারুল হক বলেন, ইতিমধ্যে কুষ্টিয়া সদর উপজেলার সবজি এলাকা নামে পরিচিত বিত্তিপাড়া গজনবী, উজানগ্রাম, সোনাইডাঙ্গাসহ আশপাশের আরও কয়েকটি গ্রামের প্রায় ৫০ জন কৃষক এই পদ্ধতি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এর উপকারিতা আরও ছড়িয়ে পড়ছে। কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আমিন বলেন, বিষমুক্ত সবজি উৎপাদন এবং উৎপাদন ব্যয় কমাতে জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা করা প্রয়োজন।