উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা শিল্পকলা একাডেমি বসন্ত উৎসব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আরশ আলী, অনিল কৃষণ সিংহ, ভবতোষ রায়বর্মণ, হিমাংশু বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত সাংস্কৃতিক কর্মকর্তা কাজী আরিফুর রহমান। পরে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।