উৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে আদিবাসীদের ধর্মীয় উৎসব সহরায় উদ্যাপন করা হয়েছে। উপজেলার জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে জগদল আদিবাসী যুবসংঘের আয়োজনে শুভ বড়দিন, সহরায় ও ইংরেজি নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী এই উৎসব উদ্যাপন করা হয়। গত রোববার বিকেলে সমাপনী অনুষ্ঠান আদিবাসী যুবসংঘের সভাপতি দীনেশ বাক্সের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলম, বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক, ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মো. কামরুজ্জামান, যোশি মুরমু, তনছের আলী, সিবু হাঁসদা প্রমুখ বক্তৃতা করেন। এ উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে আটটি আদিবাসী ফুটবল দল অংশ নেয়।