উৎসব উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার ঐতিহ্যবাহী সংগঠন গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন উপলক্ষে গতকাল রোববার নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন। এর আগে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ক্লাবের সভাপতি জেলা প্রশাসক মো. এহছানে এলাহী। দুপুরে ক্লাব চত্বরে আলোচনা, স্মৃতিচারণা ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতবর্ষ উদ্যাপন প্রসঙ্গে ক্লাবের সহসাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, ১৯০৭ সালের ২৮ ডিসেম্বর ক্লাবটি স্থাপিত হয়। এ হিসাবে এবার ১০৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করার কথা। কিন্তু এর আগে নানা কারণে শতবর্ষের অনুষ্ঠান হয়নি। যেহেতু সংগঠনের বয়স ১০০ বছর পেরিয়ে গেছে, তাই এবার বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন করা হচ্ছে।