প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল শনিবার সিলেট নগরের টিলাগড় এলাকার সামাজিক সংগঠন মিরাপাড়া ওয়েলফেয়ার সোসাইটি প্রতিষ্ঠার ৩৩ বছর পূর্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। সকালে শোভাযাত্রার পর সোসাইটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুর রকিব তুহিন ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর সালেহা কবির আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট