উৎসব ভাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঈদুল আজহা ও দুর্গাপূজায় হোটেলশ্রমিকদের মাসিক বেতনের সমপরিমাণ উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। গত মঙ্গলবার রাতে চৌমোহনায় সংগঠনের কার্যালয়ে সভা থেকে এ দাবি জানানো হয়। সভায় জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি আবদুল আজিজ প্রধান, সহসাধারণ সম্পাদক শাহিন মিয়া প্রমুখ।