প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসব রায়ের বয়স মাত্র পাঁচ বছর। জাতীয় হার্ট ফাউন্ডেশনের চিকিৎসকেরা জানিয়েছেন, উৎসবের হূৎপিণ্ড ফুটো হয়ে গেছে। অস্ত্রোপচার করতে হবে। এতে অন্তত দেড় লাখ টাকা খরচ হবে। উৎসব রায় বাঁচতে চায়। কিন্তু তার বাবা কালাচাঁদ রায় নিরুপায়। তাঁর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার নোয়ানী বাঘডোকরা গ্রামে। উপজেলার পাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি। সামান্য আয়ের মানুষ। তাঁর এই আয়ে মা-বাবা, বোনসহ সাত সদস্যের পরিবার চলে। টাকার অভাবে একমাত্র সন্তান উৎসবের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। অসহায় তিনি। তাই তিনি সমাজের সহূদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা প্রার্থনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: কালাচাঁদ রায়, সঞ্চয়ী হিসাব নম্বর ১২২২৫, জনতা ব্যাংক, ডোমার শাখা, নীলফামারী। —নীলফামারী প্রতিনিধি।