উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপণন বিভাগের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার ব্যবসায় শিক্ষা অনুষদের মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, শুধু পণ্য বিপণন নয়, দেশপ্রেম, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সততা ও মনুষ্যত্বের বিপণন করতে হবে। সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান জাকির হোসেন ভূঁইয়া। বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিভাগের শিক্ষক মো. আবদুল কুদ্দুস, আবু নাসের আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।