উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারত ও বাংলাদেশের লেখক, সাহিত্যিক, কণ্ঠশিল্পী ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত মণিপুরী সাহিত্য, তথ্য-গবেষণা ও প্রকাশনাবিষয়ক সংগঠন পৌরির দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি মিলনায়তনে রজতজয়ন্তী স্মারক সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই উৎসব শুরু হয়। পৌরির সভাপতি সুকুমার সিংহের সভাপতিত্বে সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় অতিথি কুমকুম সিনহা, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম প্রমুখ।