উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে তিন দিনব্যাপী ঋতুভিত্তিক উৎসব গতকাল শুক্রবার শুরু হয়েছে। এ উৎসবে গ্রীষ্ম ও বর্ষা ঋতু উদ্যাপন উপলক্ষে ফল ও পিঠা প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিন শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সাইফুর রহমান মিলনায়তনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।