উৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার থেকে দুই দিনব্যাপী পুনর্মিলনী উৎসব শুরু হচ্ছে। সকালে উৎসবের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। উৎসব উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক সাংসদ শামসুন্নাহার বেগম ও সদস্যসচিব সঞ্চিতা চৌধুরী জানান, উৎসবে অংশ নিতে দেশ-বিদেশে থাকা প্রায় তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। উৎসবে আলোচনা সভা ছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, সাংসদ মহিবুর রহমান প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ, আশিক ও স্থানীয় শিল্পীরা।