প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব গত শুক্রবার রাতে শেষ হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী, কালচারাল কর্মকর্তা কে এম আরিফউজ্জামান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘হতাশা কাটিয়ে তরুণদের মধ্যে উৎসাহ সৃষ্টি করতে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’