উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। চিলড্রেনস ফিল্ম সোসাইটির উদ্যোগে আয়োজিত এ উৎসবের সমাপনী দিনে রংপুর টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রায়ীদ মোরশেদ উপস্থিত ছিলেন। উৎসব কমিটির আহ্বায়ক শাহনেওয়াজ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন অধ্যাপক আতাহার আলী খান ও রংপুর উৎসব কমিটির পরিচালক নাফিস নিয়াজ। এ ছাড়া শিশু চলচ্চিত্র নির্মাণ নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক ছিলেন হেমন্ত সাদীক ও মনিরুজ্জামান সজীব।