প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরমি সাধক হাসন রাজার ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে আগামী ৫-৭ ডিসেম্বর আয়োজিত তিন দিন্যবাপী হাসন রাজা লোক উৎসব স্থগিত করা হয়েছে। হাসন রাজা পরিষদের সাধারণ সম্পাদক সামারীন দেওয়ান জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে উৎসব আপাতত স্থগিত করা হয়েছে। পরে তারিখ পুনর্নির্ধারণ করা হবে। সুনামগঞ্জ অফিস