উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার খুলনা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস হলেও এ বছর সেদিন সরকারি ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক দিন আগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ১১টায় নগরের শিববাড়ী মোড় থেকে বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। ভারপ্রাপ্ত উপাচার্য ফায়েক উজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় শুরু হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া মাহফিল এবং বিকেলে শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া হলগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।১৯৯১ সালের ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়।