উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় রঙিন ফিতা, হাতে প্ল্যাকার্ড, মুখে মুখে ভুভুজেলা, চোখেমুখে উল্লাস আর আনন্দ। পাহাড়ে ঘেরা সবুজে মোড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৬তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির চিত্র এটি।সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বেলুন উড়িয়ে দিনের কর্মসূচি শুরু হয়। গোলচত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে অনুষ্ঠানস্থল জারুলতলায় এসে শেষ হয়।শোভাযাত্রায় অংশ নেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, সহ-উপাচার্য অধ্যাপক আলাউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের নতুন-পুরোনো শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথির বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মো. সিরাজউদ্দিন, ফজলে হোসেন, আবদুল মান্নান ও জে এম নুরুদ্দিন, বর্তমান সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মোজাফ্ফর আহমদ, সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী, কলা অনুষদের ডিন ইমরান হোসেন, সিনেট সদস্য তাজুল ইসলাম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, দৈনিক আজাদী সম্পাদক আবদুল মালেক, সাবেক চাকসু ভিপি মাজহারুল হক, প্রাক্তন ছাত্রনেতা জহির উদ্দিন, শাহাজাদা মহিউদ্দিন প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অর্জনকে সবার কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।’ সন্ধ্যায় ব্যান্ড দল ‘শিরোনামহীন’ তাদের শ্রোতাপ্রিয় গানগুলো পরিবেশন করে।