উৎসবের আমেজে বর্ণলিখন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুসহ নানা বয়সী মানুষের পদচারণে গতকাল রোববার বিকেল মুখরিত ছিল বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। এখানে ছিল বর্ণলিখন প্রতিযোগিতার ব্যতিক্রমধর্মী আয়োজন।‘এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি’ এই শিরোনাম নিয়ে কারক নাট্যগোষ্ঠীর ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বেলা তিনটায় প্রতিযোগিতা শুরু হয়। এতে পাঁচ শতাধিক শিশু অংশ নেয়। ব্যতিক্রমী এই আয়োজন উপভোগ করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনেক মানুষ জড়ো হয়।কারক নাট্যগোষ্ঠীর কারক স্বজন কর্তৃপক্ষ জানায়, ভাষা আন্দোলন সম্পর্কে শিশুদের উজ্জীবিত করা এবং প্রজন্ম থেকে প্রজন্মের কাছে আমাদের রক্তে জেতা ভাষা আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশুরা তিনটি বিভাগে বর্ণলিখন প্রতিযোগিতায় অংশ নেয়। পরে তিন বিভাগে বিজয়ী নয়জনকে পুরস্কৃত করা হয়।