উৎসবের আমেজে মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে মনোনয়নপত্র জমা দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। প্রথম আলো
মিরসরাইয়ে মনোনয়নপত্র জমা দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। প্রথম আলো

চট্টগ্রাম জেলায় উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
মিরসরাই
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের হাতে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মোহাম্মদ সামসুদ্দিন ও ইসলামী ফ্রন্টের আবদুল মন্নান।
এদিকে চট্টগ্রাম শহরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া তিনজন মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি কামাল উদ্দিন আহমদ, মিরসরাই উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) নুরুল আমিন, গণফোরামের মোহাম্মদ নুর উদ্দীন, স্বতন্ত্র রেজাউল করিম, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকুল বুলবুল, স্বতন্ত্র মোশারফ হোছাইন ও বিএনপির শাহীদুল ইসলাম চৌধুরী।

ফটিকছড়িতে মনোনয়নপত্র জমা দেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। প্রথম আলো
ফটিকছড়িতে মনোনয়নপত্র জমা দেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। প্রথম আলো


ফটিকছড়ি
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে শেষ দিনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন মহাজোট মনোনীত প্রার্থী ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, স্বতন্ত্র এ টি এম পেয়ারুল ইসলাম (আওয়ামী লীগ), বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. আতিক, জাকের পার্টির মো. আবদুল হাই, বিএনপির নূরী আরা সাফা, আজিম উল্লাহ বাহার, ছালাহউদ্দিন, খুরশীদ জামিল চৌধুরী, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ইসলামিক ফ্রন্টের মীর মোহাম্মদ ফেরদৌস, বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহাজাদা সৈয়দ সাইফুদ্দীন, বিকল্পধারার মাজাহারুল হক শাহ চৌধুরী ও জাতীয় পার্টির জহুরুল ইসলাম।
সন্দ্বীপ
চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আটজন। তাঁরা হলেন আওয়ামী লীগের মাহফুজুর রহমান, বিএনপির মোস্তাফা কামাল পাশা, মো. বেলায়েত হোসেন, মো. নুরুল মোস্তাফা, ইসলামিক আন্দোলনের মাওলানা মনসুরুল হক, এনপিপির মোহাম্মদ মোকতাদের আজাদ খান, জাসদের (ইনু) মোহাম্মদ আবুল কাসেম ও গণফোরামের সেলিম উদ্দিন হায়দার।
সীতাকুণ্ড
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সামছুল আলম, আওয়ামী লীগের বর্তমান সাংসদ দিদারুল আলম, জাতীয় পার্টির দিদারুল কবির, বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী, মো. ইসহাক চৌধুরী, এ কে এম আবু তাহের, সাবেক আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন, মো. মোজাম্মেল হোসেন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মুহাম্মদ আশ্রাফ হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া।

হাটহাজারীতে বিএনপির মীর মোহাম্মদ নাছির উদ্দিন মনোনয়নপত্র জমা দেন। প্রথম আলো
হাটহাজারীতে বিএনপির মীর মোহাম্মদ নাছির উদ্দিন মনোনয়নপত্র জমা দেন। প্রথম আলো


হাটহাজারী
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন। তাঁরা হলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ হাফেজ আহম্মদ, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর ইদ্রিছ, জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মঈন উদ্দীন রুহী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রফিক ও খেলাফত মজলিশের সাহাব উদ্দীন। এদিকে এই আসনে চট্টগ্রাম শহরে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মন্নানের কাছে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, উত্তর জেলা বিএনপির সদস্য শাকিলা ফারজানা, ইসলামী ফ্রন্টের নাইমুল ইসলাম, তৃণমূল বিএনপির মাসুদুল আলম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাছির হায়দার করিম মনোনয়নপত্র জমা দেন।
রাউজান
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, বিএনপির সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জ্যেষ্ঠপুত্র সামির কাদের চৌধুরী, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন সিকদার ও ইসলামী আন্দোলনের আব্দুল আলী। এ ছাড়া বিএনপির মনোনয়নপ্রত্যাশী জেলা মহিলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদা বেগম গতকাল বিকেল পাঁচটার পর মনোনয়ন ফরম নিয়ে জেলা রিটার্নিং র্কমর্কতার কার্যালয়ে জমা দিতে গেলেও সময় পেরিয়ে যাওয়ায় মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
রাঙ্গুনিয়া
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ হাছান মাহমুদ, বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মো, কুতুব উদ্দিন বাহার, মো. আব্দুল আলীম, আবু আহমেদ হাসনাত, মো. শওকত আলী নূর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নেয়ামত উল্লাহ, এলডিপির মো. নুরুল আলম, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মো. আবু নওশাদ, জেইএসডির মাহবুবুর রহমান, এনপিপির মো.জিয়াউর রহমান ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আহমদ রেজা।
বোয়ালখালী
চট্টগ্রাম–৮ (বোয়ালখালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী। তাঁরা হলেন মহাজোটের মইন উদ্দীন খান বাদল, বিএনপির এম মোরশেদ খান, মোহাম্মদ এমদাদুল হক, শরীফ উদ্দিন খান, হাসান মাহমুদ চৌধুরী, সেহাব উদ্দিন, এরশাদ উল্লাহ, ফাতেমা খুরশীদ, মোহাম্মদ কামাল পাশা, বাপন দাশগুপ্ত, মো. সেহাব উদ্দীন মুহাম্মদ আবদুস সামাদ, এস এম ইকবাল হোসেন, মো.আবদুল মোমিন ও মোহাম্মদ আবু সুফিয়ান।

পটিয়ার বিএনপির প্রার্থী এনামুল হক মনোনয়নপত্র জমা দেন। প্রথম আলো
পটিয়ার বিএনপির প্রার্থী এনামুল হক মনোনয়নপত্র জমা দেন। প্রথম আলো


পটিয়া
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী ফ্রন্ট, বাসদ, ইসলামী ফ্রন্ট ও স্বতন্ত্র থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ সামশুল হক চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এম এ মতিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ শাহজাহান, মো. এনামুল হক, ইসলামিক ফ্রন্টের মো. মইন উদ্দীন চৌধুরী, বাসদের সাইফুদ্দিন মোহাম্মদ ইউনুচ, স্বতন্ত্র মোহাম্মদ আবু তালেব হেলালী, ইসলামিক আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ দেলওয়ার হোসেন, এলডিপির এম ইয়াকুব আলী, নাহিদ ফারহানা, বিএনএফের দীপক কুমার পালিত ও জাতীয় পার্টির মো. নুরচ্ছফা সরকার।
আনোয়ারা
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিএনপির সরওয়ার জামাল নিজাম, মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বতন্ত্র সৈয়দ জামাল আহমেদ, ইসলামী আন্দোলনের মো. ইরফানুল হক চৌধুরী, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, বিএনএফের নারায়ণ রক্ষিত ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের রশিদুল হক।
চন্দনাইশ
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন। তাঁরা হলেন আওয়ামী লীগের মো.নজরুল ইসলাম চৌধুরী, এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সিহাব উদ্দীন মো. আবদুস সামাদ, ইসলামিক আন্দোলনের মো. দেলাওয়ার হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জানে আলম নিজামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল নবী, তরিকত ফেডারেশনের মোহাম্মদ আলী ফারুকী, ন্যাপের আলী নেওয়াজ খান, জাতীয় পার্টির আজমো অলি উল্লাহ চৌধুরী, স্বতন্ত্র মো. মনিরুল ইসলাম, মো. শাহজাহান, মো. জসিম উদ্দীন ও জাসদের সুযশময় চৌধুরী।
সাতকানিয়া-লোহাগাড়া
চট্টগ্রাম-১৫ আসনে (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আটজন। তাঁরা হলেন আওয়ামী লীগের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, স্বতন্ত্র আ ন ম শামসুল ইসলাম, জাফর সাদেক, আব্দুল জব্বার, ইসলামিক আন্দোলনের নুরুল আলম, গণফোরামের আব্দুল মোমেন চৌধুরী, বিএনপির শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও ন্যাশনাল পিপলস পার্টির ফজলুল হক।
বাঁশখালী
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির জহিরুল ইসলাম, ইসলামিক আন্দোলনের মাওলানা ফরিদ আহমদ, ইসলামিক ফ্রন্ট মহিউল আলম চৌধুরী, এলডিপির কফিল উদ্দিন চৌধুরী, ন্যাপের আশীষ কুমার শীল, স্বতন্ত্র বজল আহমদ ও মনিরুল ইসলাম।