উৎসবের দ্বিতীয় দিনে সেমিনার শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিনার, স্মৃতিচারণা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের ৪০ বছর পূর্তি উৎসবের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। গতকাল ইনস্টিটিউট প্রাঙ্গণ পরিণত হয়েছিল ছিল নতুন ও পুরোনো শিক্ষার্থীদের মিলনমেলায়।সকালে চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘চট্টগ্রামে চারুকলা চর্চার চার দশক: আধুনিকতা স্বাতন্ত্র্য ও নান্দনিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সবিহ্-উল আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সৈয়দ আবদুল ওয়াজেদ। আলোচনায় অংশ নেন শিল্পী আবুল মনসুর, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন ও শিল্পী ফয়েজুল আজিম।মূল প্রবন্ধে বলা হয়, ‘চট্টগ্রামে চারুকলার প্রাতিষ্ঠানিক পাঠদানে রশিদ চৌধুরী, মুর্তজা বশীর, দেবদাস চক্রবর্তী, মিজানুর রহিম প্রমুখ শিল্পী-শিক্ষকেরা শিল্পকলার প্রাচ্য-পাশ্চাত্যের সংশ্লেষণ বা মিথস্ক্রিয়ায় যে আধুনিক নন্দনতাত্ত্বিক জ্ঞান বয়ে এনেছিলেন ঢাকা ও বিশ্বের নানা প্রান্ত থেকে, তা কালক্রমে নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে যথাযথভাবে সঞ্চারিত হয়েছে।’পরে উপস্থিত চারুশিল্পীদের স্মৃতিচারণা ও তাঁদের সন্তানদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।