উৎসবের নানা রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মা তোমাকে খুব ভালোবাসি
চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগের একটি বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অনুভূতি লেখার ক্যানভাস। ‘অনুভূতি লেখো মায়ের ভাষায়’ শিরোনামের ক্যানভাসে উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা লিখেছে শিক্ষার্থীরা। এই ক্যানভাসে ফুটে ওঠে ভাষা প্রতিযোগসহ নানা ধরনের বিষয় নিয়ে শিক্ষার্থীদের অনুভূতি। তবে উৎসবের শেষ সময় পর্যন্ত চোখে পড়েছে ক্যানভাসে বেশ বড় করে লেখা একটি বাক্য। ‘মা তোমাকে খুব ভালোবাসি’ বাক্যটি লিখে কোনো এক শিক্ষার্থী ঠিকই বুঝিয়ে দিয়েছে মা, মাটি ও মাতৃভূমির প্রতি তার ভালোবাসা ও মমত্ববোধের কথা।

বাবার সঙ্গে মালিহা
বাবার সঙ্গে মালিহা

নাছোড়বান্দা
মালিহা তারান্নুম আশকা ২২ মার্চ বিকেলে প্রাইভেট পড়া শেষ করে বন্ধুদের নিয়ে প্রথম আলোর অফিসে যায় নিবন্ধন করার জন্য। অফিসে গিয়ে জানতে পারে, নিম্নমাধ্যমিক ক্যাটাগরির নিবন্ধনের নির্দিষ্ট কোটা শেষ। মন খারাপ করে বাসায় ফিরে তার আব্বুকে বিষয়টি জানায়। মেয়ের আগ্রহ দেখে তিনি বন্ধুসভার সাধারণ সম্পাদক ও প্রথম আলোর জেলা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলে তাঁরাও তাকে না করে দেন। সব শুনে মালিহার মন খারাপ হয়ে যায়, তার ভাবনায় শুধু ভাষা প্রতিযোগে অংশগ্রহণ করা। ৩১ মার্চ সকাল ৮টার দিকে বাবাকে নিয়ে ফেনী বালিকা উচ্চবিদ্যালয়ে হাজির মালিহা। দেখা করেন প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে। তিনি মালিহার এত আগ্রহ দেখে অতিরিক্ত একটি পরীক্ষার হলে ভাষা প্রতিযোগে অংশগ্রহণের সুযোগ করে দেন।

.
.

ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসবে সাধারণত জাতীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় বন্ধুসভার শিল্পীরা অথবা স্থানীয় কোনো শিল্পীগোষ্ঠী। কিন্তু এই দৃশ্য একটু ভিন্ন। ফেনীতে যারা জাতীয় সংগীত গাইল, তারা ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। এই স্কুলেই হয়েছে অনুষ্ঠান।