উৎসবের ভোট
পৌরসভা নির্বাচনকে নিয়ে রীতিমতো স্বপ্ন দেখছিলেন গৃহবধূ নাজমা আক্তার। ১০ বছর পর নির্বাচন।্রআর এবারই তিনি প্রথম ভোট দেওয়ার সুযোগ পেলেন। তাঁর সঙ্গে যাবে দুই মাস বয়সী একমাত্র সন্তান প্রিয়ন্তী। কিন্তু গত তিন দিনে সূর্যের মুখ দেখা যায়নি ময়মনসিংহে। বিধাতা কিন্তু নাজমা আক্তারের প্রতি খুবই সদয়। গতকাল সোমবার সকালবেলাতেই পুরো শহর রোদে ঝলমল। উজ্জ্বল মুখে গোলাপি রঙের ফুল তোলা সোয়েটার পরিয়ে মেয়েকে নিয়ে মা অ্যাডওয়ার্ড ইনস্টিটিউট কেন্দ্রে হাজির।নাজমার মতো আরও অনেক আশাবাদী মানুষ কাল ময়মনসিংহের বিভিন্ন্রভোটকেন্দ্রে জড়ো হয়েছিলেন। সকালবেলা প্রায় সব কেন্দ্রেই নারী ভোটারদের ভিড় ছিল বেশি। জেলখানা প্রাইমারি স্কুল কেন্দ্রের রেণু বেগম জানালেন, সকাল সকাল ভোটটা দিয়ে ফেলতে পারলে আর রান্নাবান্নায় অসুবিধা হবে না। সে জন্যই তাড়াহুড়ো করে তাঁর ভোটকেন্দ্রে আসা।শুধু যে মহিলাদের উপস্থিতিই চোখে পড়ার মতো ছিল, তা নয়। সব বয়সের, সব পেশার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন গতকাল।আইনজীবী তাজুল ইসলাম বলেন, ক্রমশ নির্বাচনী পরিবেশের উন্নতি হচ্ছে। নির্বাচনী আচরণবিধি মেনে চলার ক্ষেত্রেও বেশির ভাগ প্রার্থী খুবই সংযমী ছিলেন। পুরো বিষয়টি ইতিবাচক।