উৎসাহ ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে আনন্দ স্কুল থেকে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ভাতা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বোয়ালমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপজেলার ৫৩টি আনন্দ স্কুলের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৬০৭ জন শিক্ষার্থীকে এককালীন ২ হাজার টাকা করে এ উৎসাহ ভাতা দেওয়া হয়। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের আওতায় এ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান।