উড়ালসড়কে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের আগুন নেভান। ছবি: সংগৃহীত
ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের আগুন নেভান। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার এলাকায় উড়ালসড়কে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, ঢাকা-গাজীপুর সড়কপথে চলা মনজিল পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি তখন মগবাজার ও মৌচাকের মাঝামাঝি এলাকায় ছিল। ওয়ারলেস গেট এলাকায় উড়ালসড়কের ঢাল দিয়ে নামার সময় বাসে হঠাৎ আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১২ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।