উড়ালসেতু নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ১৩ মে গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতু নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়ে বলা হয়, নির্মিতব্য উড়ালসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি নির্ধারিত ছিল। পরে এই অনুষ্ঠানের নতুন সময়সূচি নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর বাসসের।