উড়ালসেতুতে গাড়ির ধাক্কায় নিরাপত্তারক্ষী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে মেয়র হানিফ উড়ালসেতুতে প্রাইভেট কারের ধাক্কায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. নাঈম (২২)।

আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মো. নাঈম এলিট ফোর্স সিকিউরিটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

ওয়ারী থানার উপপরিদর্শক মো. মুরাদ হোসেন প্রথম আলোকে জানান, প্রাইভেট কারটি চাঁনখারপুল থেকে সায়েদাবাদের দিকে যাচ্ছিল। কাপ্তান বাজারের উড়ালসেতুর ওপর সেটি ওই নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা সোয়া তিনটার দিকে তিনি মারা যান। টিকাটুলির দিকে প্রাইভেট কারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।