উড়ালসেতুতে দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ উড়ালসেতুতে গতকাল শনিবার রাতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই মারা গেছেন।
নিহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম (৩৫) ও তাঁর ভাই মেহেদী হাসান ওরফে রাসেল (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে নজরুল ও তাঁর ভাই মেহেদী উড়ালসেতু দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন৷ যাত্রাবাড়ী চৌরাস্তা বরাবর একটি বাস পেছন থেকে তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই ভাই মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন৷ ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়৷ দুর্ঘটনায় মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে গেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শঙ্কর কর প্রথম আলোকে বলেন, পল্টন থেকে দু্ই ভাই বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। িতনি বলেন, বাসের ধাক্কায় না মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষিণকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাজধানীর পল্টন এলাকায় নজরুল ও মেহেদীর ট্রাভেল এজেন্সির ব্যবসা রয়েছে। তাঁরা যাত্রাবাড়ী থানার বিবিরবাগিচায় থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে।