উড়ালসেতুর দাবিতে গাজীপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের মূল সড়কে রেললাইনের লেভেল ক্রসিংয়ের ওপর উড়ালসেতু নির্মাণ, জেলায় সরকারি চাকরির কোটা সংরক্ষণ ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে। জেলা নাগরিক কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল সোমবার সকালে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন গাজীপুর বিএম কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, নাগরিক কমিটির সদস্যসচিব আতাউর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।বক্তারা বলেন, গাজীপুর শহরের মূল সড়কে রেললাইনের ওপরে উড়ালসেতু না থাকায় এলাকাবাসীকে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়।