উড়োচিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের ব্যবসায়ী বিজয় কৃষ্ণ দেকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি এসেছে। তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের শ্রমিকদের বরাত দিয়ে চিঠিটি পাঠানো হয়েছে। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন বিজয় কৃষ্ণ। তাঁকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। অমৃত ফুড প্রোডাক্টস ও কারিকর বিড়ি ফ্যাক্টরির মালিক বিজয় কৃষ্ণ। নগরের হাসপাতাল রোডে অমৃত ফুড প্রোডাক্টসের প্রধান কার্যালয় অবস্থিত। গত সোমবার সকালে সেখানেই উড়োচিঠিটি আসে। ওই চিঠিতে বলা হয়েছে, ‘বিজয় বাবু, আপনি বিড়ির দর বাড়িয়েছেন। সরকার শুল্ক বাড়িয়েছে, তামাকের দাম বাড়িয়েছে। কিন্তু শ্রমিকদের মজুরি বাড়ান নাই। আশা করি আগামী ঈদের পর মজুরি বাড়াইয়া দেবেন। নচেৎ আপনার অবস্থা দেশের হিন্দু পুরোহিতদের মতোন হইবে। আমরা জঙ্গি নই। আমরা সাধারণ বিড়ি শ্রমিক।’