উড়োজাহাজে ইঁদুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়োজাহাজে ইঁদুর দেখেছেন বলে জানিয়েছিলেন এক যাত্রী। সঙ্গে সঙ্গে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় উড়োজাহাজ কর্তৃপক্ষ। গত বুধবার মধ্যরাতে মুম্বাই থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ মাঝপথ থেকে ফিরে যায়।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, এআই ১৩১ নম্বর ওই ফ্লাইটটি যখন ইরানের ওপর দিয়ে যাচ্ছিল, তখন এক যাত্রী ইঁদুর দেখেছেন বলে অভিযোগ করেন। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় উড়োজাহাজটি মুম্বাই ফিরে যায়। সেখান থেকে আরেকটি উড়োজাহাজে করে গন্তব্যের দিকে রওনা হয়।

উড়োজাহাজে ইঁদুর ছিল কি না, এ ব্যাপারে অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ বলছে, ধোঁয়া দিয়ে উড়োজাহাজটি জীবাণুমুক্ত করা হয়েছে। ইঁদুর থাকলে যাত্রীদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। ইঁদুর উড়োজাহাজের তার কেটে ফেললে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সতর্কতার কারণে উড়োজাহাজটি ফিরে গেছে।

এর আগেও জুলাই মাসে নয়াদিল্লি থেকে ইতালির মিলান যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ইঁদুর থাকায় মাঝপথ থেকে ফিরে যায়।