উড়োজাহাজের ইঞ্জিনে পাখি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড্ডয়নের আগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ ঘটনার পরই যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টা ৪০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে শারজায় যাওয়ার কথা ছিল এয়ার এরাবিয়ার জি ৯৫২২ উড়োজাহাজ। এতে যাত্রী ছিল ১৬১ জন। উড়োজাহাজের ইঞ্জিন চালুর পরই ইঞ্জিনে পাখি ঢুকে পড়ার বিষয়টি টের পান পাইলট। এরপর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

অভিবাসন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ওড়ার আগেই ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় বিষয়টি টের পাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। যাত্রীদের কোনো সমস্যা হয়নি।