উয়ারী-বটেশ্বরে বিশাল আকৃতির শিল-নোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর আড়াই হাজার বছর আগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উয়ারী-বটেশ্বরে জমির মাটি খোঁড়ার সময় বিশাল আকারের একটি শিল-নোড়া পাওয়া গেছে। গত রোববার বিকেলে উয়ারী গ্রামের প্রত্ন প্রদর্শনী কেন্দ্রের পাশের জমিতে এটি পাওয়া যায়। উয়ারী-বটেশ্বরে গত ১৩ বছরের খননকাজে উদ্ধার হওয়া সবচেয়ে বড় নিদর্শন এটি।
প্রত্নতাত্ত্বিক গবেষক দল, স্থানীয় জনগণ ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে প্রত্ন প্রদর্শনী কেন্দ্রের পাশে জমির মাটি খুঁড়ে আইল বড় করছিলেন স্থানীয় কৃষক মো. কলিম উদ্দিন। একপর্যায়ে তাঁর কোদাল পাথরজাতীয় শক্ত কিছুতে আঘাত লাগে। পরে তিনি মাটি খুঁড়ে আড়াই ফুট দীর্ঘ ও এক ফুট প্রশস্ত একটি শিল-নোড়ার সন্ধান পান।